বাঙালিয়ানা

জটিল বড়ো বাঙালি ভাই

ভাত কে বলে অন্য
সব কিছুতেই খুঁটি নাটি
নয় তো কারও জন্য।

স্বভাব এমন যায়না তবে
যতই করো মান্য
সোজা কথার ধার ধারেনা
এতেই তারা ধন্য ।

খাবার বেলায় মন্ডা মিঠাই
পোস্ত আলু বেশ তো
মাছ মাংস লেগেই থাকে
নেই তো গিন্নির রেশ তো ।

খাবার শেষে পানের তলব
নয় তো বিড়ির টান গো
চপ পাঁপড় তো ভুলেই গেলাম
নেই তো সেটাও বাদ গো ।

ফলের বাহার ভোজন আহার
পেটুক বড় মস্ত
কাজের বেলায় টাল বাহানা
চোখ আড়ালে অস্ত।

সুখের জীবন শুধুই ভ্রমণ
এই জীবনের সার গো
বৃদ্ধ কালে সব বোঝা যায়
ওষুধ পত্রের ছাড় গো ।

==================

🖊️কে,আর,সঞ্জয়


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারদ মুনি

ওরা কারা ?

মন্ত্রী মশাই