জাতকের বাণী

জাতকের কাছে আছে গো লেখা
আমার রক্ত বাণী
আমি হলাম মূর্খ বড়
তিনিই সকল জ্ঞানি
জাতক


পাপ পুন্য বুঝি বৈকি তবুও
নয়তো আমি দানি
সেই তো বিধির বাহক সেরা
আমি যে তুচ্ছ এক প্রাণী
শৈশবে পাপ ছিলোনা দায়
কিশোরে তে হলাম অভিমানী
বাড়লো তাতে পাপের বোঝা
কাহারো কথা কি আর মানি
গুরু নাই যার বোঝাবে কে হে
করিব কি আর সন্ধানী
কর্মের দোষে হয় সর্ব হারা
আজ নিশ্চয়ই তাহা মানি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারদ মুনি

ওরা কারা ?

মন্ত্রী মশাই