পোস্টগুলি

Future

জাতকের বাণী

ছবি
জাতকের কাছে আছে গো লেখা আমার রক্ত বাণী আমি হলাম মূর্খ বড় তিনিই সকল জ্ঞানি জাতক পাপ পুন্য বুঝি বৈকি তবুও নয়তো আমি দানি সেই তো বিধির বাহক সেরা আমি যে তুচ্ছ এক প্রাণী শৈশবে পাপ ছিলোনা দায় কিশোরে তে হলাম অভিমানী বাড়লো তাতে পাপের বোঝা কাহারো কথা কি আর মানি গুরু নাই যার বোঝাবে কে হে করিব কি আর সন্ধানী কর্মের দোষে হয় সর্ব হারা আজ নিশ্চয়ই তাহা মানি।

ফিরে দেখা

সাল ২০১৩, দিল্লি থেকে বিদায় নিয়ে বাবার কাছে যাওয়া সব কিছু বিসর্জন দিয়ে এক অন্য মাটিতে পা রাখা এতটাই সোজা হয়তো ছিলো না  ভেবে ছিলাম ওখানে গিয়ে নতুন এক জীবন যাপন করবো, কিন্তু না সেটা হয়তো কপালে ছিলোই না ।একটি জমি কিনতে আমার সব অর্থ বিফল হয়ে যায় কারণ জমির মালিক ভুল ছিলো এটা বুঝতে আমার সময় লেগেছে ৫ মাস এর কারণ হলো আগন্ত বিশ্বাস যার ফল স্বরুপ আমার পাশের বাড়ির লোককে ৬ লাখ টাকা যেটা হাতে দিয়েছিলাম, শুধু এক টুকরো মাটি কিনবো বোলে কিন্তু সেটা ভাবাই বৃথা। সত্যি বলতে মানুষ চিনতে আমি আজও ভুল করে থাকি, মানুষের চরিত্র টা বোঝা বড়ই কঠিন আর তার জন্য আমাকে মাশুল দিতে হয়েছে গোটা সাত বছর ।  মনোবল টা ভেঙে যাওয়ায় মানসিকতা টাও হারিয়ে ফেলে ছিলাম যার কারণ দূ বার এক্সিডেন্ট ও হয় শুধু মৃত্যু টা আর হোলোনা সেটাও হয়তো ভাগ্যে ছিলোনা ।

দরিদ্রতা

আকলের কাল বড় বিপদের ধৈর্যতা জীবনের ব্যর্থতা তারই নাম দরিদ্রতা রূপ নয় গুন নয় ভাগ্যের বিধানে সময়ের অবহেলা তাই ব্যেথা এখানে আকা বাকা পথ সোজা আর সোজা পথে বাধা হয় সংসার স্বরলিপি এক কথায় ধাধাঁ হয় পরিপাকে জ্ঞান মেলে তাও বড় কষ্টে রাত্রতে জাগে যে জন তার ভোর হয় নষ্টে অভাবের দিন আসে , ভুল তার পরিনাম বিচারেতে ত্রুটি হলে দারিদ্র টাই তার দাম দ্বিধা বড় হয় মোনে পেয়ে এই পরিচয় দাড়িয়েওনা এই ভেবে আগে সফলতা নিশ্চয় |

আমার শ্রোতাগণ

সুখী হও আদরের মোর শ্রোতাগণ বন্ধু        ভালো থেকো সবিনয় হয়ে গঙ্গা ও সিন্ধু আসা যাওয়া হবে রোজ তোমাদের মাঝেতে              রেখে দিও স্মৃতি মোর হৃদয়ের কাছেতে  ভালোবাসা দিয়ে যাবো , মনে করো যখনও              সাড়া যদি নাও পাও , লেখা পাবে তখনও পেয়েছি গো বহু গুন তোমাদের কাছেতে                 চাইনা তো আর কিছু , শুধু থেকো মোর পাশেতে রাখবো গো ধরে এই বুকেরই সীমানায়                         জানবে গো চিরতরে নই আমি অচেনায় ভুল হলে ভুল ভেবে করে দিও মার্জনা                                 দৃষ্টির বোধ নেই তাই অন্ধের একজনা   |    

নারদ মুনি

নারদ তুমি সর্ব কালের  সর্ব ঘটের কলা কান্ড তোমার ছল চাতুরি  মিছেই তোমায় বলা এদিক ওদিক দুদিক থাকো  মন্দ তুমি নও কুট নিতিকের শিখর তুমি  ভন্ড তুমি নও মুনি তোমার নাম রেখেছে  মুনির দেখা নাই চামচাগিরি তোমার নীতি  সব জাগাতেই পাই এদিক ওদিক ঘুরে খালি  করো কথা ফাঁস   তোমার কথা শুনলে পরে  নেবেই ছোলা বাঁশ সর্গ নরক সবই দেখা  ব্যক্তি তুমি গুনী মানতে যদি হয়গো তোমায়  খারাপ কি শকুনি|

মন্ত্রী মশাই

মন্ত্রী বড় রথীন বাবু  দেখতে ভারী বেশ আধখানা চুল টাক মাথাতে শ্যামলা বরণ ফেস ঠান্ডা মাথায় কথা বলেন ধরণ সরণ দেখে পর উপকার করেন তিনি নিজের চরণ রেখে পৌর সভার পৌর প্রধান মান্য আছে তার তার কাথেতেই ওঠা বসা গন্য আছে তার রক্ত দানে রক্ত নেবেন রক্ত দেবেন না বললে পরে হঠাৎ রেগে আর কাউকে চেনেন না ভদ্র তিনি নম্র তিনি সাধুর মতো মন নজর খালি টাকার উপর মারবে কতক্ষণ জন সার্থের কাল্যানেতে করেন প্রচুর টাকা ব্যায় একটু খানি সুযোগ পেলে কমিশন টাও নেয় এমনি সেমনি  লোক নয় সে মেয়ে বিদিশে পড়ে  সাঠ হাজারের বেতনেতে দান দিক্ষাও করে বুঝবো এবার কি কোরে ভাই অট্টলিকা হয় সাদা জামায় দাগ নেই যে কল কালিকাও হয় |

আবোল তাবোল

আবোল তাবোল বলবো পাগোল ধেরে ইদুরের কী মারবো এবার কানের গোড়ায় বুঝবে তবে কী ? দেখবো আমি মোই বেয়ে সব সূর্য ডোবায় কে চাঁদ কে কেনো উঠতে বলে রাতের বেলায় সে | ব্যঙের ছাতা মাথায় দিয়ে ঘুরবো আমি দেশ মাছ বাজারে গিয়ে আমি করবো সমাবেশ বিচার হবে গড়ের মাঠে মাতাল হবে জজ মুখ লুকিয়ে কেউ পালালে দেবো কিল চর দশ রাতের বেলায় যাবো তোমার বন্ধু সেজে বাড়ি চিনতে যদি পারো তবে তোমার সাথে আঁড়ি |