আমার শ্রোতাগণ


সুখী হও আদরের মোর শ্রোতাগণ বন্ধু
       ভালো থেকো সবিনয় হয়ে গঙ্গা ও সিন্ধু
আসা যাওয়া হবে রোজ তোমাদের মাঝেতে
             রেখে দিও স্মৃতি মোর হৃদয়ের কাছেতে
 ভালোবাসা দিয়ে যাবো , মনে করো যখনও

             সাড়া যদি নাও পাও , লেখা পাবে তখনও
পেয়েছি গো বহু গুন তোমাদের কাছেতে
                চাইনা তো আর কিছু , শুধু থেকো মোর পাশেতে
রাখবো গো ধরে এই বুকেরই সীমানায়
                        জানবে গো চিরতরে নই আমি অচেনায়
ভুল হলে ভুল ভেবে করে দিও মার্জনা
                                দৃষ্টির বোধ নেই তাই অন্ধের একজনা  |   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারদ মুনি

ওরা কারা ?

মন্ত্রী মশাই