বাঁচতে শেখো:-
নতুন করে বাঁচতে শেখো
শিক্ষা যদি থাকে
নয় তো সেটা কালির বিদ্যা
জীবনে যা ঘটে থাকে।
আত্যহত্যা নয় তো উপায়
নয় তো সমাধান
বাঁচতে গেলে সাহস দরকার
আর কিছুটা অভিমান।
হারিয়ে গেলে কি হারাবে ?
হারাবে গুরুজন
মা বাবাই কাঁদবে শুধু
নয় তো প্রিয়জন ।
ভেবে দেখো একবার তুমি
করতে পারো কি !
করার আছে অনেক কিছু
বুঝবে সেটা কি ?
বলতে পারো তুমি এখন
জীবন তোমার বৃথা
এই খানেতেই ভূল টা তোমার
নয় তো এ কথা মিছা।
এই জগতে অনেক মানুষ
ভিক্ষা করে খায়
বেঁচে থাকার ইচ্ছে শক্তি
তবু নয় তো নিরুপায় ।
তুমি হয়তো পারবেনা তা
লজ্জা তোমার আছে
খুঁজে দেখো নতুন কিছু
সেই সামর্থ্য টাও আছে ।
জন্ম তোমার কর্ম করার
ফেলছ কেনো জলে
কেনো সর্বনাশা হবে তুমি
শুধু ভালবাসার ছলে ।
==============
🖊️কে আর, সঞ্জয়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন