চেষ্টা



(কবিতা)

বহু চেষ্টা করেও পারিনি নিজেকে বোঝাতে
হারিয়েছি নিজেকে অনেক শোকের মাঝে
নির্লজ্যের মতো বেঁচে থাকাটা আজ দায়বদ্ধ
তাই পরাস্ত মনে হয় যেনো এই নিয়তির কাছে।

হারানোর পালাতে শুধু আমি একা নয়
রয়েছে আরও অনেকে
তাদেরও আর্তনাদে অনেক গভীর ঘুম
ভেঙে যায় এই যন্ত্রনাতে
পালাবে কোথায় রক্ষে নেই নিজের কাছ
থেকে সরে দাঁড়াতে
তাই পথ নেই আর লড়তে হবে নিজেকে
নিজেরই আত্ম সম্মতে
বিবেকের কাছে জিজ্ঞেসে ধিক্কার মনে হয়
এখানেই তা শেষ নয়
যে কথা ভুলে যাই তাকে স্মরণ করিয়ে দেওয়া টা
রয়েছে তারই কল্পনাতে
আঘাত বোলে কোনো বস্তু বা বিষয় বোলে
মনে করেনা ভাগ্যের বিধানে
যা কিছু রয়েছে লেখা সেটা ঘটবেই
তারই সেই কঠোর অবদানে
কষ্টের সীমানাটা আজও খুঁজে পেলাম না
বহু চেষ্টা করাতে
তবে ছাড়বোনা এ লড়াই শেষ ঠিকানা পর্যন্ত
এই বিষধর জীবন থাকাতে।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারদ মুনি

ওরা কারা ?

মন্ত্রী মশাই