বন্ধু


(কবিতা)

বন্ধু তুমি চলেছ কোথা একলা নিরবে
রয়েছি আমিও এ ভুবনে তোমারি সন্ধানে
দাড়াতে যদি একটু তুমি
চলিতাম আমিও তোমারই সাথে,
বন্ধু বান্ধবী 




কথা ছিলো যদিও কিছু
পারিতাম বলিতে তোমাকে
হৃদয়ের ব্যেথা থেকে যায় মনে
অবহেলা আর অপমানে ,

রয়েছে স্মৃতি হয়ে মনেরই ঘরে
ছুটে যাই মনে হয় তোমারই তরে
শুনে যাও যেতে যেতে আমরাই কথা
আজও আছো তুমি আমারই অন্তরে ,

ভালবাসা ভালো লাগে যদি মনে হয়
যেওনা কোথাও তবে, বাধ্যতা নয়
দেখে নিও একদিন সবই ঠিক হবে
রাত যত কালো হোক, ভোর ঠিক হবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারদ মুনি

ওরা কারা ?

মন্ত্রী মশাই