দরিদ্রতা


আকলের কাল বড় বিপদের ধৈর্যতা
জীবনের ব্যর্থতা তারই নাম দরিদ্রতা

রূপ নয় গুন নয় ভাগ্যের বিধানে
সময়ের অবহেলা তাই ব্যেথা এখানে



আকা বাকা পথ সোজা আর সোজা পথে বাধা হয়
সংসার স্বরলিপি এক কথায় ধাধাঁ হয়

পরিপাকে জ্ঞান মেলে তাও বড় কষ্টে
রাত্রতে জাগে যে জন তার ভোর হয় নষ্টে

অভাবের দিন আসে , ভুল তার পরিনাম
বিচারেতে ত্রুটি হলে দারিদ্র টাই তার দাম

দ্বিধা বড় হয় মোনে পেয়ে এই পরিচয়
দাড়িয়েওনা এই ভেবে আগে সফলতা নিশ্চয় |

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারদ মুনি

ওরা কারা ?

মন্ত্রী মশাই