যামুনা বাজার

 ৫০০ টাকা কামাইয়া

বাজার গেলুম ঝামাইয়া
আলু নিলাম কিলো দুই
গেলো ৫০ গুমাইয়া
লংকা আদা রসুন পিয়াজ
নিলাম সবই গুছাইয়া
কাঁচা সবজি নিমু কিডা
১৫০ গেছে মুড়াইয়া
ঝিঙ্গা পটল বেগুন নিলাম
আর যে নিলাম শুটি কড়াইয়া
এই খানেতেই ১০০গেলো
নিলো যে কান মুরাইয়া
আটা চালেই ২০০ গেলো
রইলাম আমি দারাইয়া
সব জিনিসের আগুন লাগছে
টাকা গেলো ফুরাইয়া
মাছের পয়সা থাকবে কেমনে
সবই দিলাম উড়াইয়া
ধার নিমুনা কিছুতেই
তবুও দিলো ঘুচাইয়া
তেলের পয়সা রইলোনা আর
গিন্নি রইছে খারাইয়া
গাল মন্দ লইয়া তৈরি
খামুই কপাল ঝারাইয়া
কেমনে ফিরুম ঘরে এবার
রাস্তা গেছে হারাইয়া ।
=================

🖊️কে,আর, সঞ্জয় 🤔

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারদ মুনি

ওরা কারা ?

মন্ত্রী মশাই