পশ্চিম বঙ্গ
বারো মাসে তেরো পুজো
ছুটির কতো স্বাদ গো
যতই কামাই ততই খরচ
নেই কিছুতেই লাজ গো ।
হৈ হুল্লোর লেগেই থাকে
খুশির জোয়ার বয় যে
গরিব হলেই বা কি আসে যায়
সব মুখ বুজে তাই সই যে।
রক্ত দানের রক্ত শিবির
লেগেই থাকে তাক যে
এতো রক্ত নিয়েও তবু
হাসপাতালে খাক যে।
নিত্য নতুন চাঁদার বাবদ
সংসারে কি হাল রে
দিতেই হবে জোর করে ভাই
কোনও উপাই আর নাই রে ।
ভোটের বেলায় এ দল ও দল
কোন দলেতে যাই রে
জোর করে সব করিয়ে নিচ্ছে
দেশ ছাইড়া কোই যাই রে।
ফ্রী ফটকার ঘটোত কোলি
লোভ লাস্কের ও দেয় রে
সরকার চায় দুয়ারে আসতে
দুয়ার যে বড়ো দায় রে।
শিক্ষা যেনো বিক্রি দেশে
চাকরি তবু নাই যে
চোর ছেচ্ছর মাতালেরা
এখন সবাই ভাই যে ।
চিট ফান্ডের কেলেঙ্কারি
সিন্ডিকেটের ভাগ যে
পাবেই তারা যুক্ত যারা
গনতন্ত্রের ডাক যে ।
মান্য ধন্য লোক গো সবাই
নেই তো কালির দাগ যে
কয়লাও তাই হিংসে করে, তবে
নেই তো কোথাও রাগ যে।
==================
🖊️কে, আর, সঞ্জয়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন