নতুন সূর্য


(গান )

এক দিন উঠবে এমনও সূর্য
   যে আমার আকাশ রাঙাবে
সুনতে পাবো পাখিদের কলোরব
  যে আমার ঘুম ভাঙাবে 

সেদিন পাবো এক নতুন জিবন
  আধার থেকে আলোর জোয়ারে 

খুঁজে পাবো গো আবার আমি  
    ফিরে নিজেকে পৃথিবীর ধারাতে
খুশির হাসি ফুটবে মূখে
   পারবো সেদিন দুঃখকে হারাতে 

জানিনা কতোটা হবে মঙ্গল
   এজীবনের হবে কি শুভ সমাপন
তবে আশা’ই আমার শেষ প্রদীপ
   নিভবেনা যে কোনো আধারে 

ফিরেছি মরণ থেকে বহু বার
   হারিয়েছি আমি তাকে ততবার
যদি আসে আবারও করতে হরণ
   তৈরি আমি তার কাছে শতবার
জানি আমি আমার তরী পাবো  
   রইবোনা কোনও সাগর মাঝারে 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারদ মুনি

ওরা কারা ?

মন্ত্রী মশাই