ঠাকুর মশাই


(কবিতা)

ঠাকুর মশাই পুজো করেন
     তবে মাছ মাংসের পেটু
মস্ত তার পৈতে গলায়
     পণ্ডিত চেনার হেতু

মন্ত্র বলেন কোন ভাষাতে
     বুঝবে কে আর দেশে
শুদ্ধ ভাষায় কথা বলেন
     তবে মিথ্যে বলেন শেষে
পেট পুড়ে সে ভোজন করেন
     ভাবেন যদি দান দিনাটাও পাই
চাল কলাতে নয়তো খুশি
     সাথে এবার দাক্ষিনাটাও চাই
অঞ্জলিতে দেবেন চন্দবিন্দু
     নিজের ভোগে ফল
পুজোর শেষে প্রসাদ নাকি
     শুধু শান্তির জল
ভক্তি কতো কে জানে কার
     সরবে সবাই কবে
চিন্তা খালি ঝোলার উপর
     ভরবে সেটা কবে
এক পুজোতে কাজ সেড়ে যায়
     চিন্তা আবার কিসে
পুন্য তিনি রোজই করেন
     তাই ধন্য সবার শেষে | 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারদ মুনি

ওরা কারা ?

মন্ত্রী মশাই