পরিশ্রম
(কবিতা)
মাথা থেকে বেয়ে পরা সহস্র ঘামের স্রোত
সুকনো গলার সাথে জলের পিপাসা
পেটে খিদের ডাক আর পিঠে অনেক ব্যাথা
চোখ যেনো বুঝি বুঝি মাথা করে টন টন
এটাই পরিশ্রম ?
চিন্তার বোঝা গুলো কিছুতেই কমেনা
বিপদ যেনো পথ আগলে রাখে
ভাবা যায় সূর্য টা আর উদয় হবেনা
তবুও খেটে যেতে হবে, দাইত্ব বড় জ্বালা
এটাই পরিশ্রম ?
সকাল থেকে রাত হয় পা থর থর কাপে
তবুও যেনো কিছুই করতে পারলাম না
খিদেটা ঠিক আমার নয় রয়েছে আরও তিন জন
তাদের কে খুদার্থ দেখাটা হয়তো সম্ভব না
তাই করতে হয় অবিরাম পরিশ্রম !
ধন্যবাদ------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন