নীরবতা
(কবিতা )
নীরবতায় দিন কেটে যায় ব্যাথার সাগর বয়ে
দাঁড়িয়ে রয়েছি তবু বহু ঝড়ের আঘাত সয়ে ।
হারিয়ে ফেলেছি তবে বিশ্বাস সবার প্রতি
পারিনি বাঁচাতে নিজেকে সততার প্রতি হয়ে।
নিঃশাস যেন যন্ত্রনা হয়ে লাগছে শরীর উৎবেগ
এই বুঝি শেষ ভেবে মনে হয় গো বড় উচ্ছেদ।
ঠিকানা নেই কুলের কোনো ভেসে যাবো অজানায়
রইবো চিরতরে পথিক বন্ধু জানা সেই অচেনায়।
ফিরবেনা আর মনে হয় সেই সুখের চাঁদের আলো
যদি বা আসে ফিরে তবে
জানবে তুমি চেয়েছি আমি শুধু তোমারই ভালো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন