কবির রবি


(কবিতা)

পারবোনা তো হতে কবি আমার মাঝে নাই গো রবি
কৃতি আমার বরই ছোটো মুখ বুজে সব সই সবি
নীতির কথার নাই তো জ্ঞান মূর্খ বড় তাই তৈরবি
মন্দ ভালোর খোঁজ রাখিনা সেই জগতের ভৈরবী ।
তাই,
পারবোনা তো হতে কবি আমার মাঝে নাই গো রবি

সঞ্জয় হালদার 


লিখতে গিয়ে হাত কাপে যে সব হয়ে যায় গন্ডগোল
ছন্দ আমার ঢেউ খেলা সব পড়তে গেলে হট্টগোল
সুখ দুঃখের সেরা ভাষায় যখন তিনি লিখছে কবি
আমার বেলায় অক্ষরেতে কালি তখন মাখছে ছবি।
তাই,
পারবোনা তো হতে কবি আমার মাঝে নাই গো রবি

অর্থ শাস্ত্র নিপূন ভাবে বোঝাই আমার মস্ত রোগ
চেষ্টা করেও লাখ দেখেছি পারিনি আর করতে যোগ
লিখছি আমি নিজের ভাষায় নই তো আমি মৌলবী
শেষ বেলাতে বলতে পারি কবি হলেন  মহান রবি।
তাই
পারবোনা তো হতে কবি আমার মাঝে নাই গো রবি।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নারদ মুনি

ওরা কারা ?

মন্ত্রী মশাই